নিরুদ্দেশ যাত্রা
যারা সেখানে গিয়েছিল অনেকেই ফেরেনি!
যারা ফেরেনি তারা স্বপ্নের সন্ধানে
পাহাড় সমুদ্র ডিঙিয়ে গিয়েছিল নিরুদ্দেশে ।
নিরুদ্দেশে কীভাবে যাওয়া যায়?
কেউ বলেনি তার সহজ উত্তর।
যারা ফিরেছিল
তারা যার কাছে ফিরতে চেয়েছিল
তাকে পায়নি।
কারণ অপেক্ষার কোনো সীমারেখা নেই।
অথচ অনেকেই অনন্ত অপেক্ষায় বিশ্বাসী নয় ;
যারা অনন্ত অপেক্ষায় বিশ্বাসী নয়
তারা ফিরে গিয়েছিল।
কোথায় গেল ?
উত্তর খোঁজার সময় এলে
আবার ফিরে এলো নিরুদ্দেশের কথা
অথচ কীভাবে নিরুদ্দিষ্ট হতে হয়
কেউ বলে দেয় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন