কবিতাঃ অঙ্কিত রায়

  গুচ্ছ কবিতা 

 

 আলো ফুরিয়ে যায়

স‍্যাঁতস‍্যাতে ঘরের দেওয়ালে 

রাত্রির চুলগুলি বিলি কাটে

এক একটি ব‍্যর্থ মুখে অবিশ্বাসের হুইসেল!

মৃত পৌরুষ টেনে টেনে 

ছায়ার মতন দীর্ঘ-এ কাহাদের বেঁচে থাকা?

 

বারান্দার আলোগুলি 

বিদেশী নারীদের মতন ফিরে যায়

দেওয়াল জুড়ে পড়ে থাকে 

বিষাদের কোয়াগা ও ডোরাকাটা দাগ। 

বৃষ্টির গাছগুলিতে পশলা নেমে আসে-

প্রতিবিম্বের মৃত্যু হয়,

আমার হয় না

 

ভালোবাসার আকাশ যেন 

দ্রাবকের মতন গুলে নিচ্ছে 

সরল ধুলো

ঝড়ের চিহ্ন,

বিয়োগান্ত প্রেমের ব‍্যথা 

 

আমাদের ভালোবাসা আদতে অতিপ‍ৃক্ত লবণ 

কতকগুলি নীল জরা খেলা করছে তার বুকে

ছুঁয়ে দিলেই ভোরের পাখি হয়ে উড়ে যাবে

 

 এইমাত্র ভুলে গেলাম ঘুমের ভেতর কার মুখ

দেখারা শরিকিতার চেয়ে এসো অদেখায়-

স্মৃতির অবাধ‍্য বিকেলেআমাদের ছেঁড়া মোহনায় 

ডিমনেশিয়া রাত্রি নেমে আসুক! 

1 টি মন্তব্য:

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্...