রেড স্যালুট
অপরাধ নয়
এখন অপরাধী ঠিক করে শাসক
শাসকের পক্ষে না গেলেই অপরাধী
তুমি শুধু বলেছিলে---
জনজাতির অধিকারের কথা
শাসকের সুবিধে মনে হয়নি তোমাকে
তুমি বিপজ্জনক!
তুমি প্রশ্ন তোলো!
তুমি প্রশ্ন তুলতে শেখাও!
অতএব তুমি মাওবাদী
তুমি রাষ্ট্রদ্রোহী
তোমার জন্য কারাগার
অন্ধকার কুঠুরিতে নির্বাসন
তিলে তিলে মৃত্যুকে এগিয়ে দেওয়া
এসবই তোমার প্রাপ্য
এই দেশ তোমার নয়, আমার নয়
আমাদের কারও নয়
এ দেশ এখন রাক্ষসদের দখলে!
অপরাধ নয়--
এখন অপরাধী ঠিক করে শাসক
শাসকই ঠিক করে--- প্রতিবাদী কন্ঠের মৃত্যুর রূপরেখা
চুরাশির প্রবীণ যুবক
তোমার মৃত্যু ও পিচাশদের উল্লাস
এটাই এখন স্বাধীন ভারতবর্ষ!
আমরাও বড়ো বেশি আশাবাদী---
মানবিকতা আশা করে বসেছিলাম একজন নিষ্ঠুর পিশাচের কাছে!
তোমার মৃত্যু দেখিয়ে দিয়েছে শাসকের আসল মুখ
আমরা তৈরী হচ্ছি আগামীর জন্য
ঘুমোও, ঘুমোও কমরেড স্ট্যান
আমরা জেগে রইলাম
জেগে রইলাম তোমার মৃত্যুর অপরাধ বুকে নিয়ে...
ছবি গুগল থেকে সংগৃহীত

অসাধারণ রাজনৈতিক কবিতাটি যেন একটি চাবুক। কবিতাটি পড়তে পড়তে শাসকের প্রতি তীব্র ধিক্কারে শরীর গরম হয়ে ওঠে। কবিকে অসংখ্য ধন্যবাদ।
উত্তরমুছুনkhub bhalo
উত্তরমুছুনbhalo
উত্তরমুছুন