জলের অস্থিরতা
স্থির জলে ভেসে থাকার নাম কখনও সাঁতার নয়
এই জল উথালপাথাল হলে ঢেউ
অস্বচ্ছ দেওয়াল ভেঙে
অবশ্যই প্রতিমূর্তি গড়ে তুলবে কেউ
প্রতিদিন ডুবে যাওয়া
প্রতিদিন নিঃশ্বাসে সন্ত্রাস এসে পিষে মারছে
টাল খেয়ে বেঁচে বর্তে থাকা
"ভেসে আছি" বলে যদি বিনয়ের স্পর্শটুকু নিই
তার চেয়ে বহু দামি
ঝরঝরে ভাষায় লেখা কবিতাটি পড়ে মুগ্ধ না হয়ে পারা যায় না।
উত্তরমুছুন