কবিতাঃ তাপস দাস




 অনুচ্চারিত শব্দমালা

 

বেঁধো না, দাও ছেড়ে…

পাখি বারবার আসবে ফিরে

 

তুমি তো চেনো না কুয়াশানগরী…

আমার চোখের পানে তাকাও,

ঘন কুয়াশা আস্তরণে পথ ঢেকে যাবে…

 

আমার বুকে কান পাতলে,

শিশিরের পড়ার শব্দ শুনতে পাবে…

 

প্রতিবিম্ব ভেঙে যায়, আয়না শুধু জাগে

মুহূর্ত ধরা দেয়, ভিন্ন বিভঙ্গে


ছবিঃ তাপস দাস

৪টি মন্তব্য:

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্...