কবিতাঃ মন্দিরা ঘোষ

 বালিশরীর

ছড়িয়ে দিয়েছ সমস্ত বিবাদের আঁশ

যুক্তির  ওপর  গড়িয়ে  যাচ্ছে সকাল

তোমরা  নাব্যতা  মাপোনি

গর্ভে বুনে দিয়েছ মেঘমেদুর বিকেল

বারুদের গেরস্থালি টুকরো যৌনতা

নামার জন্য নিটোল ঘাটসিঁড়ি

রাস্তায় রাস্তায় কোলাহল ছিটিয়ে চলে যাচ্ছে

 বুনো কুকুরের দল

 

একটা শুকতারা জীবন খুঁজে চলেছে নিরাময়

খুঁজে  চলেছে জানলা পেরোনো ঘর

মাটির আসবাব

পুরাতন পাতা বালিশরীর

ঝিনুকটানে  এখনও  ঢেউ আর ঢেউ

এখনও  স্বাহা প্রিয় বন্দনায়



অসুখ

ঝিম  বুকে চেপে বসে অসুখ।

নদীতে মেটে বালির চড়া।

 নিস্তেজ  ঠেলে ধেয়ে আসে মেঘ।

শুকনোয় ডুব দিতে দিতে রক্তসিঁথি ভেসে যায়।

ভিতরে ভিতরে কাঠপোকা নৈঃশব্দ্য চিবিয়ে

 ফেরত দেয় আধবেলার খিদে।

ছড়ানো জ্বরে ঘরময় তাপ আর মিথ্যের কুচি।

জ্বলে না!

 

কাঠের নদী।

পারাপারে কবে থেকে ভিজে দেশলাই পুরনো বাজিয়ে চলেছে।

সেদিনের মেঘে আজও পুড়ছে কপাল।পুড়ছে  ধুপ দুপুর।

 উনুনে ছাইপাঁশ ।

 

জল এবার সামাল দেবে সব।

৪টি মন্তব্য:

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্...