না বললেও চলতো
ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল
সেকেন্ডের জন্য স্ট্যাচু হয়ে গেল
চারপাশ
আর ঝুপ করে শূন্যতা নেমে এল
সময়ে কখনও পৌঁছাতে পারিনি
তাই
মাঝপথে থেমে গেল চলা
তবু, তবুও জানা দরকার বা
অদরকারই নাহয় হল
গন্তব্যটা খাঁটি ছিল
পথচলা ছিল সৎ
ছবিঃ গুগল থেকে সংগৃহীত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন