কবিতাঃ নিয়াজুল হক

 

শিকড়

 

ঘর টিপটপ

আমার ভালো লাগে না

 

এখানে ওখানে

একটু ধুলো, একটু ঝুল

অথবা দু'চারটে আরশোলা

না থাকলে বড্ড খালি খালি লাগে

 

আমি চাই না

তাকিয়ায় ঘাড়উঁচু করে দাঁড় করানো থাক

বাঁকুড়ার ঘোড়া

 

বরং অনার্য উৎসভূমির মতো

আমার মনে গেঁথে যাক ওই ঘোড়া,

আমার পূর্বপুরুষের সঙ্গে

যোগসূত্র রচনা হোক

 

আমি চাই না

আলমারির কাচের ভেতরে

সাজানো রবীন্দ্র রচনাবলী

হয়ে যাক সব

 

ঘর টিপটপ হলে

শিকড় ছিঁড়ে যাওয়া টের পাই

1 টি মন্তব্য:

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্...