খেলা
মধুর তোমার শেষ পেয়েছি, যদুর বাড়ি
মশাগ্রাম
জড়িয়ে ধরে খেলতে খেলতে গড়িয়ে
গিয়েই তুলকালাম!
সরিয়ে দিয়ে দেখছি তাকে সকাল বিকেল
সব সময়
কোকিল ডাকলে কুহুর কামড়, ফালতু
সময় নষ্ট হয়!
সাতটা দশে অ্যালার্ম দিয়ে ঘুম
ভেঙেছে আটটাতে
ছক সাজিয়ে দাবায় বসল মৌরুসী আর
পাট্টাতে
দাবার খেলা খাবার খেলা কে কাকে আজ
খাচ্ছে ভাই?
রাজা খাচ্ছে, মন্ত্রী খাচ্ছে,
লাঞ্চ টেবিলে যাচ্ছেতাই।
টেবিল ক্লথে নক্সা এঁকে
বক্সাদুয়ার ঘুরতে যাই
শরীর খেলা খেলেছিলাম, কি দারুণ!
কি যাচ্ছেতাই!
ছবিঃ প্রমিতা দত্ত

খুব সুন্দর। বারবার পড়তে ইচ্ছে করে।
উত্তরমুছুন