পর্যটন
আমি সেই কোলাহলে কিছুদিন চলার সুবাদে
ঠিক জানি কোনখানে চোরাবালি নতমুখে কাঁদে।
মনের সামান্য ভুলে উড়ে যাবে নিকট বলাকা
গোপন গুহার মুখ বুনোঘাসে এরকম ঢাকা-
দূর থেকে দেখে তাকে মনে হয় জবুথবু পথ
এইখানে এসে বুঝি ভেঙে দিল দূরের শপথ।
রক্ত নয়, অশ্রু নয়, ভিন্ন কোন লবণের স্বাদে
মনে হয় গুহাপথ কোনরাতে ঠিক খুলে যাবে!
পাঠক্রম
পাশাপাশি রেখে দিই ফুল ও আগুন
সুখের ভিতরে তারা মাতে বিক্রিয়ায়
যেভাবে জড়িয়ে যায় শোক ও ফাগুন,
মাটি ও স্বেদের ঘ্রাণ- বেলা অবেলায়।
চাঁদের কলঙ্কদাগে ছায়া জমে ওঠে
ধীরপথে যাতায়াতে মৃদুল বাতাস
ভগ্নস্বরে কথা বলে গোপন অস্ফুটে-
'আর কী, আর কী বল? কতখানি চাস?'
ক্রন্দনে আঘাতে মন গতিশূন্য হলে
সারারাত্রি দেখা যায় তড়িৎ প্রবাহ
পরিচিত সূত্র মেনে তাপক্ষয় চলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন