জনৈক ভারতীয়ের লেখা কবিতা
জানো,
শুধু সিরিয়াল ছাড়া
এ জীবনে
আর কিছু
এক্সিস্ট
করে না
রাজনীতি
বুঝি না বলে
শ্রীরামকৃষ্ণে
মোমবাতি জ্বালাই
নারীদের
গয়না দেখি,
আচ্ছা,
সব আসল ? না ঝুটো?
একবার
পরার পর
সব
কেড়েকুড়ে নিয়ে যাবে ?
জানো,
শুধু আই পি এল ছাড়া
এই দেশে
আর কিছু
এক্সিস্ট
করে না
পরপর
উইকেট পড়ে,
সেই
দুঃখে কাঁদি
কোন
প্লেয়ারের মুখ ভালো,
বেশ
সেক্সি আদল
চুমু
খেতে সাধ হয়
কেননা,
মুখোশ ছাড়া
কেননা
মুখোশ ছাড়া
কেননা
মুখোশ ছাড়া
এ জীবনে
আর কিছু
এক্সিস্ট
করে না
ছবিঃ অনুষ্টুপ লাই

অসাধারণ কবিতা। বারবার পড়েও আশ মেটে না। হৃদয় ছুঁয়ে গেল।
উত্তরমুছুন