কবিতাঃ শ্যামলবরণ সাহা

 ঘুঙুর

নখে ময়লা ঢোকার মতো

আজো আঙুলে জেগে আছে অপমান!...

 

একদিন রক্তপাতের ভিতর

যে ঘুঙুর বেজেছিল, তার ভাষা-

কোনো বালিকা বিদ্যালয়ে পড়ানো হয় না।

 

অপমান নিয়ে মেয়ে বাড়ি ফিরে এলে-

আঙুলে দেখেছি তার করুণ ভারত,

আর্ত মুদ্রাগুলি আজো বেঁচে আছে

মেয়ের আঙুলে…

শুধু চট দিয়ে মোছা হয়ে গেছে

সারি সারি রক্তে ভেজা কোজাগরী পা!...

২টি মন্তব্য:

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্...