শিকড়
সেই পুরানো ঠিকানাতেই আছি দীর্ঘদিন
বদলাইনি বাসা।
বছর বছর খড়েই ছাইয়ে নিই ফুটো চাল।
ছাদ তুলতে পারিনি কংক্রিটের।
তুমি হয়তো ভেবেছ চলে গেছি অন্য ঠিকানায়
তাই তুমি আসোনি ডাক পিওন
আসলে বদলাবো বলেছিলাম
কিন্তু যাবোই বা কোথায়?
যতবার কেটে দিই ভুঁইচাঁপার গোড়া
তত ফুঁড়ে ফুঁড়ে ওঠে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন