কবিতাঃ রিয়া চক্রবর্তী




 গাইডলাইন

কথাগুলো রোজ হারিয়ে যাচ্ছে।

কোনও রুটম্যাপের তোয়াক্কা না করে,

ওরা চলে যাচ্ছে যে দিকে দু'চোখ যায়...

 

অথচ সংহত হবার কথা ছিলো।

কথা ছিলো ভারকেন্দ্রমুখী হবার

কথাগুলোরকথা না তোলার কথা ছিলো।

পার্টির নির্দেশ ছিলো তেমনটাই।

 

রাতের দরজা

 অন্ধকারের সংলাপ শুরু হলো...

নাভির গভীর থেকে মুচড়ে উঠছে বিপন্নতা।

আলোগুলো নিভে এলো প্রায় ।

থমকে যাচ্ছে এ-শহর একটু একটু করে।

আলোক-স্তম্ভের ধোঁয়ায় শূন্যতার বাসা...

শীত নামে আকাশ চুঁইয়ে...

 

ঘুমের জন্য আমি ড্রয়ার হাতরাই...

ঘুম চেয়ে বাড়িয়ে দিই ভিক্ষাপাত্র।

ঘুমের বদলে আমি বাজি ধরি

 

গোটা এ শহরটাকে...


ছবিঃ মনোহর মন্ডল

1 টি মন্তব্য:

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্...