বিপ্রলব্ধ
সে পথ ধরেই যাই এখনও
সে দোকানটা আজও আছে,
সেই গাছটা তেমনি করেই
খালি পায়ে দাঁড়িয়ে কাছে।
সেই গানটা আজও শুনি
কথাগুলো একই রকম,
গাইতে তুমি যেমন সুরে
সেই সুরেতেই বাজে এখন।
সেই বর্ষা আজো নামে
গাছের পাতায় চোখের পাতায়,
টুকরো ছবি ভেসে বেড়ায়
অন্ধকারের সাদা খাতায়।
একটি 'তুমি' নেই তো ওগো
সবের মাঝে 'তুমি' জাগে
এত 'তুমি'-র ভিড়ে কেন
আমার এমন একা লাগে।
ছবি গুগল থেকে সংগৃহীত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন