এক বেকার মজনুর একতরফা কোম্পানি প্রেমের গল্প
এসেছিলাম তোমার ডাকে, দরজা কিন্তু খুললো না।
মিষ্টিকথা বলেই চলি, কিন্তু ভবি ভুললো না।
মিনিট কুড়ি রুটিন জেরা
তারপরে সেই বাসায় ফেরা
এই বাজারে কোনো মেয়েই জানি তোমার তুল্য না।
ঠাঁই-দিয়েছো-তোমার-পায়ে গরবে বুক ফুললো না।
পেয়েছিলাম তোমার চিঠি, জানি আমি একাই না।
সবার তুমি মক্ষিরাণী, তাও তো রেগে খেঁকাই না!
নিজেই মরি এ দুঃখেতে
নিজের করে তোমায় পেতে
গুণ যা আছে চড়িয়ে বলে সত্য কেন বেঁকাই না।
অন্ধকারে লুকিয়ে থাকি, মুখ কারুকে দেখাই না।
অনেক হলো মাধুকরী, মধু তো কই জুটছে না।
তোমার টানে সবাই বসে, কোনো শালাই উঠছে না।
আশার আলো যাচ্ছে মরে
বসেই থাকি -- বছর ঘোরে
সব গিয়েছে ঠান্ডা হয়ে, রক্ত কেন ফুটছে না?
সব গিয়েছে ঠান্ডা হয়ে, রক্ত কেন ফুটছে না?
ছবি তাপস দাস

চমৎকার লেখা। পড়ে মুগ্ধ হয়ে গেলাম। বারবার পড়তে ইচ্ছে করে। কবিকে অসংখ্য ধন্যবাদ।
উত্তরমুছুন